হাম নামের ভাইরাস, বিএনপি-জামাত সরকার নামের উপদ্রব

আরো একটা পাঁচ মাসের বাচ্চা মারা গেছে। বাবা ৬০ হাজার টাকা ঋণ করেও বাঁচাতে পারেননি। আর আপনি শুনে হয়তো দীর্ঘশ্বাস ফেলে স্ক্রল করছেন। কিন্তু জানেন কি, গত পাঁচ মাসে আপনার চোখের আড়ালে ৭৬৬টা শিশু এমন করেই মরেছে? হাসপাতালের বারান্দায় হাড়-জিরজিরে শরীর নিয়ে ওরা শেষ নিশ্বাস ফেলেছে, অথচ রাষ্ট্রের ওপরতলায় একটা টুঁ শব্দও হয়নি।

মৃতদের তালিকায় চোখ বুলালে দেখবেন, সবার বাবা হয় রিকশাচালক, না হয় দিনমজুর। একটাও ধনীর সন্তান নেই। আর এজন্যই গায়েবি হয়ে গেছে পুরো ইস্যুটা। ২০২৬ সালে ফিরে এসেছে ঠিক ২০০১-০৬ সালের বিএনপি-জামাতের সেই ঘুণে ধরা শাসন। পার্থক্য একটাই, তখনও ভুল চিকিৎসায় মানুষ মরত, এখন তো চিকিৎসার আয়োজন পর্যন্ত করছে না সরকার। এটা নির্লজ্জ নির্লিপ্ততা ছাড়া আর কিছু নয়।

বিএনপির তথাকথিত স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল ঘুরে শুধু দেখেই গেলেন যে বাচ্চারা অপুষ্টিতে ভুগছে। তারপর? একটা জরুরি অবস্থাও জারি করলেন না। ইউনূস সরকারের ব্যর্থতা ঢাকতে তারা মরিয়া, অথচ ইউনুসের ভেঙে দিয়ে যাওয়া টিকার কোল্ড চেইন নিয়ে কোনো উৎকণ্ঠা নেই। অপুষ্টির এই গণকবরের দায় নেবে কে? শিশুরা মরছে, কারণ ওরা গরিব, ওদের বাবা লবিং করতে পারে না। ওদের কান্না শোনার কেউ নেই। লজ্জা লাগে না আপনাদের?

আরো পড়ুন

সর্বশেষ