টিআইবির জরিপ বলছে, ৯১ শতাংশ সরকারি কর্মকর্তা ঘুষ নিচ্ছেন। ৯৮ শতাংশ মানুষ সেবা পেতে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। জনপ্রতিনিধিদের মধ্যেও ১৯ শতাংশ সরাসরি ঘুষের সাথে জড়িত।
এই সংখ্যাগুলো চেনা চেনা লাগছে? লাগারই কথা।
২০০১ থেকে ২০০৬, বিএনপি-জামাতের শাসনে বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। থানায় মামলা দিতে ঘুষ, হাসপাতালে বেড পেতে ঘুষ, জমির পর্চা তুলতে ঘুষ। দেশের মানুষ সেই অভিজ্ঞতা ভুলে যায়নি।
২০ বছর পর আবার তারাই ক্ষমতায়। আবার সেই একই চিত্র।
ক্ষমতায় আসার আগে কত প্রতিশ্রুতি ছিল, কত কথা ছিল পরিবর্তনের। কিন্তু পরিবর্তন আসেনি, শুধু চেহারাগুলো পাল্টেছে। সিস্টেম সেই আগেরটাই রয়ে গেছে, বরং পাকাপোক্ত হয়েছে।
জবাবদিহিতা নেই, স্বচ্ছতা নেই। আছে শুধু দুর্নীতিবাজ এক পুরনো দলের পুরনো অভ্যাস।

