ভাত নেই, তরকারি নেই- দেশটা কোথায় যাচ্ছে?

চায়না আক্তার নিজে মাছ খান না। ছেলের প্লেটে মাছ তুলে দিতে গিয়ে তার নিজের প্লেটে থাকে শুধু ডাল আর সবজি। ইয়াসমীন বেগমের বাড়িতে সকালে পুরুষদের জন্য ডিম, নারীদের জন্য শুধু রুটি। গার্মেন্টসকর্মী মমতাজ রান্না করেন বেশি ঝাল দিয়ে, যাতে তরকারি কম লাগে।

এটা শুধু একটা-দুটো পরিবারের গল্প না।

বিবিএসের তথ্য বলছে, এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি আরও বেড়েছে। দাম বাড়লে পরিবারে সবার আগে নিজের খাবার কাটছাঁট করেন নারীরা। মাছ-মাংস-ফল আগে বাদ যায় তাদের পাত থেকে। ব্র্যাকের গবেষণা বলছে এটা স্বেচ্ছায় না, পারিবারিক ও সামাজিক কাঠামো তাদের এই জায়গায় ঠেলে দেয়।

ফলাফল? জাতীয় পুষ্টি জরিপ বলছে, প্রতি তিনজন নারীর একজন রক্তস্বল্পতায় ভুগছেন। ৭১ শতাংশ নারীর ভিটামিন ডি নেই। দেড় কোটির বেশি প্রজননক্ষম নারী পুষ্টিহীন।

আর এই পরিস্থিতিতে ক্ষমতায় যারা বসে আছেন, তারা হলো বিএনপি-জামায়াত। ১২ ফেব্রুয়ারির সেই ভোট কেউ দেখেনি, দেশের বড় দলগুলো ছিল না, জনগণ বয়কট করেছিল। তারপরও তারা ক্ষমতায়। ২০০১-০৬ সালে এই দুই দলের আমলে বাজার, নিরাপত্তা, মানুষের জীবন কোথায় গিয়েছিল, সেটা এই দেশের মানুষ ভোলেনি।

সেই পুরনো অধ্যায় আবার শুরু হয়েছে, আর দাম দিচ্ছেন চায়না আক্তারের মতো নারীরা, প্রতিদিন, নিজের পাত খালি রেখে।

আরো পড়ুন

সর্বশেষ