তারেক জিয়ার মক্কা সফরে সৌদি আরবের সঙ্গে ঠিক কী কী চুক্তি হয়েছে, তার পূর্ণ বিবরণ আজও জনসমক্ষে নেই। যে চুক্তির কথা বলা হচ্ছে, তাতে বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যৎ আর সৌদির ইয়েমেন যুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। নিশ্চিতভাবেই এই চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী।
সৌদি আরবের হুতি বিদ্রোহ দমন করতে বাংলাদেশি রক্ত ঝরানোর কোনো কারণ নেই। এটা সৌদির অভ্যন্তরীণ সংকট, বাংলাদেশের যুদ্ধ নয়। অথচ চুক্তির শর্তে বাংলাদেশি তরুণদের সামরিক বাহিনীতে নিয়োগের নামে সরাসরি মরুভূমির যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে। দেশের জনগণ এটাকে স্রেফ তাঁদের সাথে তারেকের নেতৃত্বাধীন বিএনপির প্রতারণা হিসেবেই দেখছে।
তারেক জিয়ার বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। এবার মক্কা চুক্তি সেই প্রশ্নকে আরও তীব্র করেছে। চুক্তির শর্তগুলো প্রকাশ করা হচ্ছে না কেন, এই প্রশ্নের উত্তর চাইছে দেশ। অথচ ক্ষমতাসীনদের মুখে কুলুপ আঁটা।

