মাগুরার মহম্মদপুরে রাজা সীতারাম রায়ের কাটা রামসাগর খাল আজ দখলদারদের পেটে যাচ্ছে, আর এই দখলবাজি চলছে খোদ ক্ষমতাসীন বিএনপি সরকারের নাকের ডগায়। ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করেই তারেক রহমানের দল সুশাসন আর জবাবদিহির বড় বড় বুলি ছেড়েছিলো।
ছয় মাস না পেরোতেই দেখা যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা আর ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে গিলে খাওয়া হচ্ছে সরকারি খাল।
উপজেলা নির্বাহী অফিসার খাল খননের দুই কোটি বিশ লাখ টাকা খরচ করতে না পেরে ফেরত দিলেন, অথচ তার চোখের সামনেই খালের বুকে উঠছে একের পর এক পাকা দালান। এটাই কি তাহলে বিএনপির প্রতিশ্রুত “নতুন বাংলাদেশ”?
কৃষকের সেচের পানি বন্ধ, বর্ষায় জলাবদ্ধতার আতঙ্ক, অথচ যাদের হাতে ক্ষমতা তারা ব্যস্ত অন্য হিসাব-নিকাশে। প্রশাসন মুখে বলছে ব্যবস্থা নেওয়া হবে, বাস্তবে চোখের সামনে ইতিহাস প্রতিদিন একটু একটু করে মুছে যাচ্ছে।

