স্বৈরাচারী ও জনবিচ্ছিন্ন শক্তির দোসর ‘বিএনপি সরকার মানেই দেশের মেহনতি মানুষের রক্তে হোলি খেলা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মহোৎসব।
গত ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মেঘনা নদীর হিজলা গৌরবদী ইউনিয়নের ওরাকুল এলাকায় ঘটেছে এক পৈশাচিক ঘটনা। পেটের তাগিদে নদীতে যাওয়া নিরীহ জেলে আকতার হোসেনকে লক্ষ্য করে নৌ-পুলিশের দল বেপরোয়া গুলি চালায়। আকতারের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়, এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
যে সরকার সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা আজ পুলিশের বুলেটে নিরীহ মেহনতি মানুষের বুক ঝাঁঝরা করে দিচ্ছে। অতীতে আমরা দেখেছি সারের ন্যায্য দাবির জন্য রাজপথে কৃষকদের গুলি করে হত্যা করেছিল এই বিএনপি। আর আজ মেঘনার বুক ভিজিয়ে দেওয়া হলো এক দরিদ্র জেলের রক্ত দিয়ে।
আইনশৃঙ্খলার নাম দিয়ে খোদ রাষ্ট্রযন্ত্র যখন সাধারণ মানুষের ওপর এই দানবীয় লাইসেন্সড কিলিং ও মব-নৈরাজ্য চালায়, তখন বুঝতে আর বাকি থাকে না যে দেশে আইনের শাসন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আকতার হোসেনের এই রক্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি হলো এই অবৈধ ব্যবস্থার হাত ধরে চলা রাষ্ট্রীয় তাণ্ডব।

