জামাতের কোলে বসে পাকিস্তানের পকেট ভরাচ্ছে বিএনপি

একশোটা গাড়ি আনার নাম করে দেশের অর্থনীতির ঘাড়ে আরেকটা বোঝা চাপালো বিএনপি-জামাত সরকার। পাকিস্তানের নিজের অর্থনীতিই ধুঁকছে, ডলার সংকটে হাঁসফাঁস করছে ইসলামাবাদ, আর সেই পাকিস্তানকে বাঁচাতে এখন বাংলাদেশের বাজার খুলে দেওয়া হচ্ছে? এই চুক্তি স্বাক্ষর হলো কার স্বার্থে, বাংলাদেশের নাকি পাকিস্তানের রপ্তানি প্রবৃদ্ধির টার্গেট পূরণের?

২০০১-০৬ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতায় থেকে যা করেছিল, তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে ২০২৬ সালে এসে। তখনও দেশের স্বার্থের চেয়ে পাকিস্তানপ্রীতি বড় হয়ে দেখা দিয়েছিল, এখনও তাই। স্থানীয় গাড়ি শিল্প, দেশীয় সংযোজন কারখানা, বাংলাদেশি উদ্যোক্তাদের কথা কি একবারও ভাবা হয়েছে এই চুক্তির আগে? না ভাবা হয়নি। কারণ পাকিস্তানের “সমন্বিত অটোমোবাইল নীতি” বাস্তবায়নের দায়িত্ব যেন নিয়ে নিয়েছে ঢাকা।

জামাতে ইসলাম সংসদে ক্ষমতার অংশীদার হওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে, আর তার মাশুল গুনছে সাধারণ বাংলাদেশি ভোক্তা। লাখ লাখ ডলার বৈদেশিক মুদ্রা যাচ্ছে পাকিস্তানের পকেটে, বিনিময়ে বাংলাদেশ পাচ্ছে কী? একটা প্রশ্নই এখন ঘুরছে সবার মুখে, দেশ চালাচ্ছে কে, বাংলাদেশ নাকি ইসলামাবাদ?

আরো পড়ুন

সর্বশেষ