দিনে ১২-১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, এই পরিস্থিতির মধ্যেও সম্প্রতি বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন– “লোডশেডিং নেই। তবে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনগুলো অনেক লম্বা হওয়ায় মাঝেমধ্যে বিকল হয়ে পড়ে। এ ছাড়া অন্যান্য কারিগরি ত্রুটির কারণেও মাঝেমধ্যে বিদ্যুৎ বিভ্রাট হয়।”
অথচ দৈনিক আজকের পত্রীকার খবরে জানা গেলো, বিদ্যুৎমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা কামারখন্দ ও সদর উপজেলায় বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। তবে পাশের উল্লাপাড়া, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় লোডশেডিংয়ের ভোগান্তি পোহাচ্ছে সেখানকার বাসিন্দারা।

