তারেকের স্বরূপ উন্মোচন, রুখে দিতে প্রস্তুত জনগণ

সাইফুল্লাহ্ আল মামুন
সাদা পোশাক গায়ে জড়ালে আর মিষ্টি মিষ্টি কথা বললেই একজন খুনির স্বভাব বদলায় না। বরং সাদা পোশাকের আড়ালে আরও ভয়ংকর রূপে আবির্ভূত হয় খুনি। পৃথিবীর সব ভাষার সিনেমার স্বভাবজাত ভিলেনের বাস্তবিক চরিত্র যেন আমাদের ‘পার্সেন্টেজ ভাইয়া’ তারেক রহমান। বাংলাদেশের মানুষের কাছে যিনি ‘কার্ড বাবা’, ‘চান্দা ভাই’ আর ‘মিস্টার খাম্বা’ নামেই বেশি পরিচিত।

​তবে তারেক রহমানের সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন জঘন্য মানসিকতার ভয়ংকর খুনি। সম্প্রতি তার কয়েকটি বক্তব্যে যা দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে।

​জাতীয় সংসদ কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের প্রতীক। সেখানে দাঁড়িয়ে একজন প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ আওয়ামী লীগের মাথা গুঁড়িয়ে দেওয়ার হুংকার দেন, তখন সেটি শুধু একটি দলের প্রতি হুমকি কিংবা কার্যত বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতেই সীমাবদ্ধ থাকে না; বরং দেশের বহুদলীয় গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও বড় প্রশ্ন তৈরি করে।

​একটি দেশের পবিত্র জাতীয় সংসদে দাঁড়িয়ে কোনো প্রধানমন্ত্রী কি এমন বক্তব্য দিতে পারেন? এমন বক্তব্য দেওয়ার পর নৈতিকভাবে কি তিনি প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন? বিশ্ববিবেকের কাছে বাংলাদেশের সাধারণ জনগণের এখন এটাই প্রশ্ন।

​ন্যূনতম সুযোগ পেলেই বঙ্গবন্ধুকন্যাকে হত্যা আর আওয়ামী লীগকে সমূলে ধ্বংস করা- এটাই তারেক রহমানের মূল লক্ষ্য। সাদা পোশাক আর মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকা এই হিংস্রতা তার বক্তব্যেই বারবার ফুটে উঠেছে।

​ইতিহাসের পাতায় রক্তের দাগ মুছে যাওয়ার নয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনাকারী হিসেবে তারেক রহমানের নাম প্রমাণিত সত্য। আবার তিনিই যে ৫ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনার অন্যতম মাস্টারমাইন্ড, তা তার নিজের কথাতেই প্রমাণ মেলে। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পিকারকে উদ্দেশ করে তিনি জানিয়েছেন যে, চব্বিশে যেভাবে করা হয়েছিল, ঠিক একই চেতনায়- অর্থাৎ চব্বিশের চেতনায় আওয়ামী লীগের মাথা গুঁড়িয়ে দিতে চান তিনি।

তারেক রহমান নিজেই যখন ২০২৪ সালের চেতনাকে সামনে এনে রাজনৈতিক প্রতিপক্ষের মাথা গুঁড়িয়ে দেওয়ার কথা বলেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে- এই চেতনার রাজনৈতিক ব্যাখ্যা কী? গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার নতুন সংস্কৃতি?

​আওয়ামী লীগের বিপক্ষে বারবার ষড়যন্ত্র করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান ও গণতন্ত্র ধ্বংসের সঙ্গে বিএনপি-জামায়াত এবং তাদের সাঙ্গপাঙ্গদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয় তারেক রহমানের বক্তব্যে। এমনকি পঁচাত্তর এবং চব্বিশ যে একই সূত্রে গাঁথা, তারও ইঙ্গিত মেলে তার কথায়। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ৭ই নভেম্বর এবং ৫ই আগস্টের চেতনায় আওয়ামী লীগবিরোধী সকল শক্তিকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

​১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ষড়যন্ত্রের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতা আজও বহমান। ২০২৬ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বক্তব্যে তিনি আওয়ামী লীগকে ‘৭৫-এর পরাজিত শক্তি’ উল্লেখ করে যে কড়া ভাষায় কথা বলেছেন, তা দিয়ে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে তার বাবা জিয়াউর রহমান ‘৭৫-এর অন্যতম কুশীলব ও ঘাতক ছিলেন এবং ৭৫-এর ঘাতকগোষ্ঠীর বর্তমান প্রধান নেতা তিনি নিজেই।

​তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের সোচ্চার হওয়া জরুরি। রাজনৈতিক প্রতিহিংসা, ভয়ভীতি এবং দমন-পীড়নের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। কেউ আমাদের নিশ্চিহ্ন করতে চাইলে তার জবাব দিতে হবে রাজনৈতিকভাবেই। জনগণের সংগঠিত শক্তি, গণতান্ত্রিক আন্দোলন, সভা-সমাবেশ, জনমত সৃষ্টি এবং সর্বোপরি ব্যালটের মাধ্যমে দিতে হবে সেই জবাব।

​ওরা আমাদের মাথা গুঁড়িয়ে দিতে চায়- আমরা জনগণের শক্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তারেক রহমানের প্রধানমন্ত্রীসুলভ আচরণবহির্ভূত বক্তব্যে এবং সীমাহীন ব্যর্থতায় জনগণ আজ ত্যক্ত-বিরক্ত। আসুন, সচেষ্ট হই। সোচ্চার হই। ঐক্যবদ্ধ হই। গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের রাজনৈতিক অধিকার রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হোক আপসহীন।

​তারেকের স্বরূপ আজ দিনের আলোর মতো স্পষ্টভাবে উন্মোচিত হয়েছে। রাজপথ কিংবা ব্যালট- সবখানেই তাকে গণতান্ত্রিকভাবে রুখে দিতে সদা প্রস্তুত জনগণ।

​লেখক: সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটি।

আরো পড়ুন

সর্বশেষ