মৃত মুক্তিযোদ্ধাকে আসামি করা তারেক রহমান ও বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ

ক্ষমতার অন্ধত্ব এবং রাজনৈতিক প্রতিহিংসা যখন চরম সীমায় পৌঁছায়, তখন জীবন্ত মানুষ তো বটেই, মৃত মানুষের কবর থেকেও প্রতিশোধ নেওয়ার মতো পৈশাচিক ঘটনা ঘটাতেও দ্বিধাবোধ করে না বর্তমান অবৈধ ও তাঁবেদার সরকার। মাদারীপুরের শিবচরের বীর মুক্তিযোদ্ধা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক সামচু ঢালীর সাথে যা করা হয়েছে, তা শুধু একটি ন্যক্কারজনক ঘটনাই নয়—এটি বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব এবং এ দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবমাননার এক কালো অধ্যায়!

গত ২৯ মার্চ না ফেরার দেশে চলে গেছেন বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী। অথচ গত ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘটিত কথিত ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মিথ্যা মামলায় তাকে ২১৯ নম্বর আসামি করা হয়েছে! মৃত্যুর সাড়ে সাত মাস পর একজন মৃত বীর মুক্তিযোদ্ধাকে সন্ত্রাসী সাজিয়ে মামলার এজাহারে নাম ঢুকানোর এই বর্বরোচিত ঘটনা প্রমাণ করে, বিএনপি ও তাদেরেক রহমানের নেতৃত্বাধীন চক্র রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে কতটা বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে।

জীবিতদের তো বটেই, কবর থেকে মৃত বীর মুক্তিযোদ্ধাদের তুলে এনে মিথ্যা মামলায় ফাঁসানোর এই অন্ধ প্রতিহিংসা আপনাদের কোন রাজনৈতিক সংস্কৃতির অংশ? আজ দেশজুড়ে যে বিচারহীনতা ও হয়রানির রাজত্ব কায়েম করা হয়েছে, তা আর বেশি দিন চলতে দেওয়া যায় না। একজন বীর মুক্তিযোদ্ধার পবিত্র মরদেহের ওপর মিথ্যা মামলার কালিমা লেপন করার এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানাই।⁩

আরো পড়ুন

সর্বশেষ