ফুলের মালা হাতে দাঁড়ানো একজন মানুষ ঠিক কতটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন?

আঠারো বছর বয়সী দুই তরুণ, একজন তেষট্টি বছরের বৃদ্ধ, হাতে ফুলের মালা। অপরাধ একটাই, জামিনে মুক্তি পাওয়া একজন মানুষকে বরণ করতে যাওয়া। নোয়াখালী কারাফটকের এই দৃশ্য এখন বিএনপি-জামাত জমানার রাজনৈতিক সংস্কৃতির আসল ছবি তুলে ধরছে।

হিসাবটা মিলিয়ে দেখা যাক। গত ৫ জুন একটা মিছিলের পর সদর উপজেলায় দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। দুই মাসেরও বেশি সময় পর মাত্র চারজন জামিন পেলেন। আর তাদের বরণ করতে যাওয়া মানুষদেরও ছাড় দেওয়া হলো না, তাদের বিরুদ্ধেও মামলা সাজানো হচ্ছে। অর্থাৎ এই রাজনীতিতে জামিন পাওয়াও এক ধরনের অপরাধ, আর সেই অপরাধে সহানুভূতি জানানো আরেক অপরাধ। এই যুক্তি দিয়ে চলতে থাকলে একদিন শোকপ্রকাশ করাও রাষ্ট্রদ্রোহ হয়ে দাঁড়াবে।

যে সরকার মানবাধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে ক্ষমতা দখল করেছে, তাদের আমলেই একজন ফুলের মালা হাতে দাঁড়ানো ৬৩ বছর বয়সী মানুষকে থানায় নিতে হয়, এটা ঠিক কতোটা লজ্জার সেটার কোনো ধারণা আছে? প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলার সাহস আর সক্ষমতা না থাকলে পুলিশ দিয়ে ফুলের মালা জব্দ করাটাই স্বাভাবিক পথ হয়ে দাঁড়ায় অবশ্য।

আরো পড়ুন

সর্বশেষ