আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির দুর্নীতির বিষবাষ্প; কাঠগড়ায় শামা ওবায়াদের পরিবার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৩ লাখ মার্কিন ডলার (দেশীয় মুদ্রায় প্রায় ১৫ কোটি ৪০ লাখ টাকা) আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ফৌজদারি মামলায় নাম এসেছে বিএনপি নেত্রী শামা ওবায়েদের ছেলের শ্বশুরের। দুবাই পুলিশের বুড় দুবাই পুলিশ স্টেশনের মামলার নথি (রিপোর্ট নম্বর 6635/2026, কেস নম্বর 22668704, কেস ফাইলিং রেফারেন্স 226004250290) অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অর্পিত পদের অপব্যবহার ও আর্থিক অনিয়মের প্রাথমিক প্রমাণ মেলায় মামলা রুজু করা হয়েছে।

পাবলিক প্রসিকিউশন থেকে জামিন মিললেও অভিযুক্ত ব্যক্তির ওপর জারি করা হয়েছে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা (Travel Ban), যাতে তিনি দেশত্যাগ করতে না পারেন। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক পরিচয়ের আড়ালে সংঘটিত এই চাঞ্চল্যকর ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি ঘরোয়া রাজনৈতিক অঙ্গনেও তীব্র বিতর্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলে প্রশ্ন উঠছে—বিদেশের মাটিতে বিপুল পরিমাণ অর্থ লোপাটের ঘটনাটি কি কেবলই একজন ব্যক্তির অপরাধ, নাকি এর পেছনে রয়েছে প্রভাবশালী কোনো আন্তর্জাতিক দুর্নীতি চক্র? যারা দেশে নীতি, নৈতিকতা ও জবাবদিহির কথা বলেন, তাদের নিকটাত্মীয়ের বিরুদ্ধে বিদেশে কোটি কোটি টাকার প্রতারণা ও জালিয়াতির এমন গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসায় সংশ্লিষ্ট দল ও নেতৃবৃন্দের নৈতিক অবস্থান এখন বড় ধরনের প্রশ্নের মুখে।

বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া এবং রাজনীতির আশ্রয়ে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছে। দুবাই প্রশাসনের এই কঠোর পদক্ষেপ অন্তত এটিই স্পষ্ট করেছে যে, অপরাধ করে পার পাওয়ার সুযোগ দেশের বাইরে সহজে মেলে না।

এমতাবস্থায়, দেশে গণতন্ত্র ও সুশাসনের বার্তা দেওয়া দল হিসেবে বিএনপি ও এর জ্যেষ্ঠ নেত্রী শামা ওবায়েদের পক্ষ থেকে এই আন্তর্জাতিক আর্থিক কেলেঙ্কারির বিষয়ে জনগণের সামনে স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহি করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতি বন্ধে স্পষ্ট অবস্থান না নিলে জনগণের বিশ্বাসযোগ্যতা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

সর্বশেষ