সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা দীর্ঘ কয়েক দিন নিখোঁজ থাকার পর তার মরদেহ সাহেবগঞ্জ ফুলজোড় নদী থেকে উদ্ধার হয়। একজন রাজনৈতিক কর্মীর এভাবে মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য উদ্বেগের বিষয়। একটি মৃত্যু শুধু একটি মানুষের জীবনাবসান নয়—এটি একটি পরিবারের স্বপ্ন, প্রিয়জনের অপেক্ষা এবং অসংখ্য স্মৃতিরও অবসান।
বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে এদেশে সাধারন মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মীদের উপর নেমে এসেছে গুম, খুন , হত্যার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড। বিএনপি সরকারের শাসন মানেই সন্ত্রাসের উত্থান।
এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা পরিকল্পিত হত্যা। বিএনপি জামায়ত যখনই বাংলাদেশে ক্ষমতায় এসেছে তখনই আওয়ামী লীগের নেতা কর্মীরা টার্গেট হয়, নির্যাতনের শিকার হয়, এটাই বিএনপি- জামায়তের শাসনব্যবস্থা।

