চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতের মোট বরাদ্দের প্রায় ৬০ শতাংশই হাওয়া হয়ে গেছে মাত্র শেষ দুই মাসে! ৭১ টিভির প্রতিবেদন অনুযায়ী, এই দুই মাসের মধ্যেই ছাড় করে নেওয়া হয়েছে ২৬,০০০ থেকে ২৮,৮০০ কোটি টাকা।
প্রশ্ন হচ্ছে— বছরের প্রথম দুই মাসেই যদি মোট বরাদ্দের ৬০% টাকা শেষ হয়ে যায়, তবে বাকি ১০ মাস বিদ্যুৎ খাতের ভর্তুকির চাপ সরকার কীভাবে সামাল দেবে?
এটি পরিষ্কারভাবে দেখাচ্ছে যে বিএনপি সরকারের অধীনে বিদ্যুৎ খাতে অবাধ হরিলুট এবং চরম অব্যবস্থাপনা চলছে। কোনো সুষ্ঠু হিসাব বা জবাবদিহিতা ছাড়া জনগণের ট্যাক্সের শত শত কোটি টাকা এভাবে তুলে নিয়ে পকেটস্থ করা হচ্ছে। এই ধরনের অনিয়ম ও লুটপাট দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

