বিএনপি জামায়াতের সরকার ক্ষমতায় বসতেই যেন ফিরে এলো সেই চেনা পুরোনো অন্ধকার যুগ, ২০০১ থেকে ০৬ সালের অপশাসনের ছায়া। গ্যাসের চুলা জ্বলছে না, ঘরে ঘরে লোডশেডিং, তেলের জন্য দুই মাস লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষজনকে।
ছয় মাসের মধ্যে তিন মাসই কেটে গেছে শুধু সংকটের গভীরতা বুঝতে বুঝতে। এক্সিলারেটের টার্মিনাল ‘কথিত’ আগুনে পুড়ে বন্ধ হওয়ার দেড় মাস পরও এলএনজি জোগাড় করতে পারেনি সরকার। দেড়শ কূপ খননের বুলি আওড়ে বাহবা কুড়িয়েছিল বিএনপি, বাস্তবে কাজ শেষ হয়েছে মোটে ত্রিশটির। রিফাইনারি প্রকল্পের একজন পরিচালকও এতদিনে নিয়োগ দিতে পারেনি তারা।
সমাধানের নামে চলছে শুধু জনগণের পকেট কাটা। জুনেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে প্রায় বিশ শতাংশ, অথচ বিদ্যুৎকেন্দ্রের বকেয়া রয়ে গেছে তেতাল্লিশ হাজার কোটি টাকা। ক্যাপাসিটি চার্জের নামে বছরে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা গচ্চা যাচ্ছে, কমিটির পর কমিটি বসছে, ফল শূন্য।
ক্ষমতার বাইরে থাকার সময়ে সাশ্রয়ী স্বচ্ছ জ্বালানিব্যবস্থার গল্প শুনিয়েছিল বিএনপি। ক্ষমতায় এসে মিলল সেই পুরোনো ঢিমেতাল, সিদ্ধান্তহীনতা আর আমলানির্ভরতা। জামায়াতও পাশে বসে সংসদে ক্ষমতার ভাগ নিচ্ছে, অথচ এই ব্যর্থতার দায় নিয়ে টুঁ শব্দটিও নেই কারও মুখে। মানুষ শুধু বুঝছে, ঘরের চুলা জ্বলছে না, রাত ভর আলো থাকছে না।

