সরকারি প্রকল্পের পরিচালক এখন মাসে বেতন পাবেন সাত লাখ টাকা। শুনতে দারুণ লাগছে? আসল ঘটনাটা কিন্তু বরং আরো বাজে।
নতুন নীতিমালার খসড়া বলছে, সরকারি চাকরিজীবী তো বটেই, বেসরকারি খাতের যে কেউ, এমনকি দলীয় পরিচয়ে ভারি কেউও প্রকল্প পরিচালক হয়ে বসতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের জনবল কমিটির অনুমোদনও লাগবে না। মানে ইচ্ছেমতো লোক বসিয়ে দেওয়ার রাস্তা একদম পরিষ্কার করে রাখা হয়েছে।
খোদ সাবেক পরিকল্পনা সচিব পর্যন্ত বলছেন, এতে দলীয় আনুগত্যের লোক ঢুকে পড়ার ঝুঁকি প্রবল। বিএনপি জামায়াতের শাসনামলে হাজার কোটি টাকার প্রকল্পের চাবি তুলে দেওয়া হচ্ছে এমন লোকদের হাতে, যাদের যোগ্যতা যাচাই হবে একটা কমিটির নিজস্ব সিদ্ধান্তে, কোনো স্বাধীন তদারকি ছাড়াই।
২০০১ থেকে ০৬ সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট আমলে দলীয়করণ আর তদবিরবাজি কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছিল, এই দেশ সেটা ভোলেনি। এখন ২০২৬ সালে একই চিত্র ফিরিয়ে আনার আয়োজন হচ্ছে, শুধু নতুন মোড়কে। প্রকল্পের নামে এবার টাকা যাবে সরাসরি পছন্দের লোকের পকেটে, জবাবদিহি ছাড়াই।

