বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকালের সাবেক ব্যুরোপ্রধান, প্রবীণ সাংবাদিক পুলক চ্যাটার্জীর বরিশাল কার্যালয়ে অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যু দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে। অফিসে ভেতর থেকে আটকানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার এবং রহস্যময় পরিস্থিতি কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এটা সরাসরি হত্যা।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে বাক-স্বাধীনতা পুরোপুরি ধূলিসাৎ হয়েছে। মুক্ত গণমাধ্যমকে ভয় দেখিয়ে, চাপ সৃষ্টি করে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। সেই সাথে সরকারের মদদপুষ্ট উগ্রবাদী গোষ্ঠীগুলোর লাগামহীন আস্ফালনে আজ দেশে ধর্মীয় সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। টার্গেটেড নিপীড়ন ও মানসিক অত্যাচারে দেশকে এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
অন্যায়, নির্যাতন আর উগ্রবাদের আশ্রয় নিয়ে বিএনপি সরকার গণমানুষের ক্ষোভকে দাবিয়ে রাখতে পারবে না। ইতিহাস সাক্ষী, অপশাসনের বিরুদ্ধে দেশের সচেতন মানুষ সবসময় রাজপথেই উপযুক্ত জবাব দিয়েছে এবং দেবে! গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী বিএনপি সরকার—ধিক্কার!

