খোদ স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিজেই স্বীকার করে ফেললেন, পাঁচ মাসে কিছুই বদলায়নি, আগের মতোই ঘুষ চলছে। এক ব্যবসায়ীর ভাষ্য টেনে বললেন, আগে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন দিতে হয় পাঁচ লাখ। পুলিশ প্রশাসনের কোনো পরিবর্তন হয়নি বলেও নিজের মুখেই কবুল করলেন।
তাহলে কি এটাই সেই পুরনো ফিরে আসা, যে জমানা মানুষ প্রায় ভুলতে বসেছিল? দুই যুগ আগের দুর্নীতি আর দলবাজির চিত্র পাঁচ মাসের মাথায় আবার জীবন্ত হয়ে উঠছে বলেই মনে হচ্ছে। জাতীয় সংসদে যে জামায়াতের হাত ধরে সমীকরণ মেলানো হলো, সেই জোটের ফলাফল যদি হয় ঘুষের রেট বাড়া আর পুলিশ প্রশাসনে জিরো পরিবর্তন, তাহলে মানুষের প্রত্যাশা রাখাটাই মনে হয় বৃথা গেলো।
মন্ত্রী নিজেই যখন নিজের সরকারকে এভাবে সার্টিফিকেট দিয়ে দেন, প্রশ্ন ওঠে, তাহলে বদলের কথা বলে ‘২৪-এ জুলাই দাঙ্গা বাঁধিয়ে একটা নির্বাচিত সরকারকে ক্যু করে ফেলে দেয়া হলো কীসের জন্য?

