পাঙাশও এখন বিলাসিতা, বিএনপি-জামাতের বাজারে গরিবের পাতে শুধুই হাহাকার

দুই বছর আগেও যে পাঙাশ ছিল রিকশাচালক, দিনমজুর কিংবা নিম্নবিত্তের শেষ ভরসা, আজ সেটাও কিনতে গিয়ে থমকে যাচ্ছেন মানুষ। ‘গরিবের মাছ’ বলে পরিচিত পাঙাশের দাম এক লাফে বেড়েছে কেজিতে পঞ্চাশ টাকা পর্যন্ত। ইলিশ-রুই-কাতল তো আগেই হাতের বাইরে চলে গিয়েছিল, এবার পাঙাশও যাচ্ছে সেই পথে।

আর এই দৃশ্যটা যেন এক চেনা ইতিহাসের পুনরাবৃত্তি। ২০০১-০৬ মেয়াদে বিএনপি-জামাত জোটের শাসনামলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার যে অভিজ্ঞতা মানুষ পেয়েছিল, ২০২৬ সালে এসে আবার সেই একই বাস্তবতার মুখোমুখি সাধারণ মানুষ। সংসদে ক্ষমতার ভাগীদার জামায়াতে ইসলামীও এই ব্যর্থতার দায় এড়াতে পারে না।

মাছ চাষের খরচ বাড়বে, স্বাভাবিক। কিন্তু সেই বাড়তি খরচের পুরো বোঝা কেন গিয়ে পড়বে সবচেয়ে কম আয়ের মানুষের ঘাড়ে? বাজার তদারকি, ভর্তুকি ব্যবস্থা কিংবা সরবরাহ চেইনে সমন্বয় – কোনো কিছুতেই দৃশ্যমান উদ্যোগ নেই সরকারের তরফে। ফল যা হওয়ার তাই হচ্ছে, প্রতিদিনের বাজারে সাধারণ মানুষের পাতে প্রোটিনের সবচেয়ে সহজলভ্য উৎসটাও কমে আসছে।

একটা সময় ছিল যখন পাঙাশ ছিল ‘সাশ্রয়ী আমিষ’-এর প্রতীক। আজ সেই প্রতীকটাও ভেঙে পড়ছে বিএনপি-জামাত জোটের অর্থনৈতিক ব্যবস্থাপনার ব্যর্থতায়।

আরো পড়ুন

সর্বশেষ