গুলিস্তানের ফুলবাড়িয়া নগরপ্লাজা এখন আর ব্যবসায়ীদের নয়, এটা জামায়াতের দলীয় দুর্গে পরিণত হয়েছে। ২০০১-০৬ মেয়াদে যে জামায়াত তাদের ক্যাডার বাহিনী দিয়ে সারাদেশে ত্রাস সৃষ্টি করেছিল, সেই একই চেহারা আবার দেখা যাচ্ছে ২০২৬ সালের ঢাকায়।
মার্কেটের পরিচালক রবিউল ইসলাম রুবেল সরাসরি অভিযোগ করছেন, জামায়াত বছরের পর বছর ধরে ফুলবাড়িয়া নগরপ্লাজা অবৈধভাবে দখল করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিল। ব্যবসায়ীরা প্রতিবাদ করতে গেলে চলে মবের ভয় দেখানো, হুমকি আর চুপ করিয়ে দেওয়ার সংস্কৃতি।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যখন মার্কেট দখলমুক্ত হলো, জামায়াত তখন পরাজয় মানেনি। তারা সংঘবদ্ধ হয়ে আবারও মার্কেট দখলের চেষ্টা চালায়। শুধু তাই নয়, তারা বিএনপির লোকজন এবং সাধারণ ব্যবসায়ীদের ওপর প্রকাশ্যে হামলা চালিয়েছে।
ক্ষমতার বাইরে থাকার প্রায় বিশ বছর পার হলেও জামায়াতের চরিত্র একটুও বদলায়নি। ক্ষমতার ভাগ পেয়ে তাদের দখলবাজি আর সন্ত্রাসী মানসিকতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ফুলবাড়িয়া নগরপ্লাজার ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।

