নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি হাসপাতালে ঢুকে কর্তব্যরত এক চিকিৎসককে বেধড়ক পিটিয়ে ও নির্যাতন করে গুরুতর আহত করেছে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা।
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন ও তার সহযোগী ক্যাডার বাহিনীর এই বর্বরোচিত হামলায় আহত চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক।
বিএনপি যে একটি চরম সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল, এই ঘটনা তা আবারও প্রমাণ করলো। যারা জীবন বাঁচানোর কারিগর চিকিৎসকদের ওপর এভাবে দলবল নিয়ে হামলা করতে পারে, তারা সমাজের শত্রু।
বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার প্রশ্রয়েই তার ভাই বিল্লাল এই দুঃসাহস দেখিয়েছে।

