৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। ঠিক সেই দিনই সোনাদিয়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কাকতাল? নাকি ঘোষণা দেয়া, যে এই রাষ্ট্রে পরিবেশ দিবস মানেই কাগুজে স্লোগান, মাঠে আসলে রাজত্ব করে আগুন আর টাকা।
ফেব্রুয়ারিতে শপথ নেওয়ার সময় বলা হয়েছিল আইনের শাসন ফিরবে, দখলদারি বন্ধ হবে। চার মাস পার, সোনাদিয়ার আশি শতাংশ ম্যানগ্রোভ এখন পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। জেলে আসরউদ্দিনের মতো মানুষ দিনে এক হাজার টাকা আয় করতে পারছেন না, ভিক্ষা করছেন। আর বন বিভাগ, ডিসি অফিস, পুলিশ, সবাই যেন অন্ধ।
ক্ষমতার পালা বদলেছে, কিন্তু সোনাদিয়ার গল্প বদলায়নি। হাইকোর্টে রিট ঠুকে চিংড়ি ঘেরের লিজ রক্ষা পাচ্ছে, বন উজাড় চলছেই, আর রাষ্ট্রযন্ত্র এখনো নীরব দর্শক। মাস্তান বাহিনী, রাজনৈতিক ছায়া, প্রশাসনের নীরবতা, এই সমীকরণ চেনা। ২০০১-০৬ এ যা দেখেছিল চকরিয়া, ২০২৬ এ ঠিক তাই দেখছে সোনাদিয়া।
সরকার বদলালে যদি বনের আগুন না নেভে, তাহলে সেই বদলের মানে কী?

