জীবন যুদ্ধে হেরে যাওয়া আবরার ফারাবির মা মীম খাতুন বলছিলেন, “চেয়ে চেয়ে বাচ্চার মৃত্যু দেখেছি, কিছুই করতে পারিনি।” জমজ ভাইবোন পাশাপাশি শুয়ে খেলা করত। এখন এক বিছানায় শূন্যতা। জন্মের পর মায়ের দুধ পায়নি। কৌটার দুধে বড় হওয়া সেই শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১৮ মে, বয়স ৫ মাস ২১ দিনও হয়নি। টিকা দেওয়ার সময় আসার আগেই সব শেষ।
এখন প্রশ্ন, এই শিশুমৃত্যুর দায় নেবে কে? ইউনুস সরকার তো অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করেছে। হামের টিকা নিশ্চিত করা, টিকাদান কর্মসূচি জোরদার করা, মহামারী ঠেকানো কিছুই করতে পারেনি। অথচ রক্তচক্ষু উপেক্ষা করে কেউ এই ব্যর্থতার বিচার চাইছে না। বিশেষ করে বর্তমানে ক্ষমতাসীন বিএনপি, যাদের মুখে গণতন্ত্রের বুলি লেগে থাকে সবসময়ই, তারা কেন নিশ্চুপ? কেন ইউনুসের কাঠগড়ায় তোলার সাহস পাচ্ছে না? ক্ষমতার ভাগ হারানোর ভয়? নাকি পর্দার আড়ালে চুক্তিবদ্ধ হয়ে পড়ে থাকাই এখন তাদের রাজনীতি?
একটা শিশুর মৃত্যুতে বুক ফেটে যায় মায়ের, ভেঙে পড়ে বাবা। অথচ রাজনীতির ময়দানে এইসব জীবন এখন শুধুই সংখ্যা। প্রশ্ন জাগে, বিএনপির এই নীরবতা আরেকটি অবৈধ ক্ষমতার ছত্রছায়া নয় তো?

