সাবের ছাত্রদলের ক্যাডার এসিল্যান্ড রাফিউর রহমানের লেজ আসলে ঠিক কতোটা বড়?

কুড়িগ্রামের রৌমারীতে একজন এসিল্যান্ড একজন জমির নামজারি বাতিল করলেন কোনো নোটিশ ছাড়া, শুনানি ছাড়া। স্থানীয় সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করলেন, এভাবে করা যায় কি না। উত্তরে অফিসার ধমক দিলেন, আমি কী করতে পারি না পারি আপনাকে জবাব দেবো নাকি। পরদিনই পুলিশ আর আনসার নিয়ে সেই সাংবাদিকের বাড়িতে হানা। অভিযোগ মাদক মজুত। ঘরদোর তছনছ, কিছুই মেলেনি।

২০০১-০৬ সালে বিএনপি-জামায়াত জোট যেভাবে প্রশাসনকে ব্যক্তিগত হাতিয়ার বানিয়েছিল, সমালোচক আর সাংবাদিকদের মুখ বন্ধ করতে যেভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার হতো, সেই পুরনো চিত্রনাট্যই যেন আবার মঞ্চস্থ হচ্ছে ২০২৬ সালে। প্রশ্ন করলে মামলা, প্রশ্ন করলে অভিযান, প্রশ্ন করলে ঘরে ঢুকে তল্লাশি। ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, বদলির আদেশ হাতে নিয়েও প্রতিশোধ নেওয়ার সাহস, এসবই বলে দেয় জবাবদিহিতা নামক শব্দটা প্রশাসনের অভিধান থেকে মুছে গেছে।

সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, ইউএনও নিজেই বলছেন তাকে কিছু জানানো হয়নি। তাহলে এই ক্ষমতার উৎস কোথায়। জেলা প্রশাসক ফোন ধরছেন না। প্রশ্ন তোলা একজন সাংবাদিকের বিরুদ্ধে মাদকের নাটক সাজানো এত সহজ হয়ে গেলে, সাধারণ মানুষের অবস্থা কী হবে সেটা সহজেই অনুমেয়!

আরো পড়ুন

সর্বশেষ