ভয়াবহ লোডশেডিংয়ে অচল মৎস্যবন্দর, বরফের অভাবে সাগরে যেতে পারছে না ৭০% ট্রলার!’—বিএনপি সরকারের চরম অদক্ষতায় পথে বসছে লাখো জেলপটুয়াখালীতে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির কারণে বরফকলগুলো অচল—যার মাশুল গুনছে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। বরফের অভাবে মহিপুর ও আলিপুর মৎস্যবন্দরে দেড় হাজার ট্রলার নোঙর ফেলে অলস বসে আছে, সাগরে যেতে পারছে না ৭০ শতাংশের বেশি জেলে!
যে দেশে একসময় জননেত্রী শেখ হাসিনার আমলে শতভাগ বিদ্যুতায়ন হয়েছিল, সেখানে আজ দুই ঘণ্টা পর পর লোডশেডিংয়ে বরফ উৎপাদন ধসে পড়েছে ৭০ শতাংশ। বরফকল বন্ধ, মাছ পচার আশঙ্কা, আর ১ লাখ মানুষের জীবন-জীবিকা আজ চরম ধ্বংসের মুখে। চটকদার বুলিতে পেট ভরে না, অপশাসনের বলি হয়ে সাধারণ মানুষকে মূল্য দিতে দেওয়া হবে না!
বাংলাদেশ যে ইলিশ রপ্তানি ও মৎস্য খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করত, বিএনপি সরকারের অদূরদর্শিতার কারণে তা আজ চরম হুমকির মুখে। বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্ধার করা মাছ পচে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশে বিদ্যুৎ সংকট ফিরিয়ে এনে অর্থনৈতিক ধ্বংস ডেকে আনাই কি বিএনপি সরকারের মূল উদ্দেশ্য?

