ক্ষমতায় বসার চার মাস পার করেছে বিএনপি, অথচ বন্ধ কারখানার শ্রমিকদের আর্তনাদ থামেনি। ইউনূস চলে গেলেও তার রেখে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বিএনপি এখন নির্বিকার দর্শক। ৪৫৭টা বন্ধ কারখানা আর হাজারো শ্রমিকের বেতন-ভাতা আটকে রেখে এ সরকার যেন প্রমাণ করছে, শাসকের মুখ বদলালেও শোষণের নীতি বদলায়নি।
সেনানিবাসের আঁতুড়ঘরে জন্ম নেয়া এই দল এখনো সেই জিয়াউর রহমানের আমলের দুর্নীতির ছাঁচেই চলছে। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ঠেকাতে পারেনি, ব্যাংকিং জটিলতা কাটেনি, অর্ডার ফেরাতে কোনো কূটনৈতিক তৎপরতা নেই। অথচ ক্ষমতায় আসার আগে কত বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল! আজ বাস্তবতা হলো, বন্ধ কারখানার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আর প্রণোদনার টাকা দলীয় কোন্দলে আটকে আছে।
ইউনূস অন্তত ধ্বংস করেছিল প্রকাশ্যে, বিএনপি ধ্বংস করছে নীরবে। শ্রমিকের পাওনা আটকানো হোক বা কারখানা চালুর নামে নয়া লুটপাট, চার মাসের রিপোর্ট কার্ড একটাই বলে, এদের কারো কাছেই সাধারণ মানুষের জীবনমৃত্যুর কোনো দাম নেই।

