রাজশাহীর বাগমারা উপজেলায় যুবলীগ নেতার পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন করেছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লার ঐপুকুরে শনিবার (১৮ এপ্রিল) সকালে রুই, কাতলাসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।
শুক্রবার রাতের কোনো একসময় বিএনপির দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। পুকুরটির ইজারাদার তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৫ ই আগস্টের পরে পর এসব পুকুরের একটি বড় অংশ বেদখল হয়ে যায় সোহেল রানার।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এলাকায় আধিপত্য বিস্তার ও বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। এ ধরনের ঘটনায় শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং পুরো স্থানীয় অর্থনীতি ও খাদ্য উৎপাদন ব্যবস্থাও হুমকির মুখে পড়ে।
বিএনপির রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি— ধ্বংস করছে স্থানীয় অর্থনীতি?

