শিশুবাচ্চা নিয়ে কাঁদতে-কাঁদতে কারাগারে গেলেন যুব মহিলা লীগ নেত্রী

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা হামলা, ভাংচুর,লুটপাটের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগমকে ১ মাস ১৬ দিন বয়সী শিশু সন্তানসহ কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) তাকে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন নিষ্ঠুর নজির এ দেশের মানুষ আজ দেখলো।যেখানে একজন মাকে তার ১ মাস ১৬ দিনের দুধের শিশুকেসহ পুলিশ ধরে নিয়ে আসে। এটা মা ও শিশুর সাথে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।

​গতকাল ২০ এপ্রিল রাতে গোপন তথ্যের ভিত্তিতে শিল্পী বেগমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় । মামলার অভিযোগ অনুযায়ী, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো.তাহমিদ মুবিন রাতুলের ওপর হামলার পর তার বাসায় হামলা ও ৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে অভিযোগ করা হয় ।ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগীর মা শাহনূর খানম নামে একজন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জন এবং অজ্ঞাত ১২০/৩০ জনের নামে মামলা করেন।

​তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম বলেন, এ আসামি বৈষম্যবিরোধী আন্দোলন দমনে আসামি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটকে রাখা প্রয়োজন।

​আসামির কোলে থাকা ছোট শিশুর বিষয়টি বিবেচনায় নিয়ে জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ