জনগণের পকেট কাটার সিন্ডিকেটে বিএনপি-জামাতের হাতযশ কতটা?

বাংলাদেশের ইউটিলিটি খাত আজ এমন এক চোরাগলিতে পরিণত হয়েছে যেখানে জনগণ ট্যাক্স দেয় আর বিএনপি-জামাতের নেতা-কর্মী নামক সুবিধাভোগীরা মুনাফা তুলে নেয়। গ্যাস, পানি, বিদ্যুৎ আর পরিবহনে যে দাম বসানো হচ্ছে তার সঙ্গে সেবার মানের কোনো সম্পর্ক নেই। আমেরিকার অর্ধেক জনসংখ্যা অথচ আয়তনে এক শতাংশেরও কম, তবু মাথাপিছু করের বোঝা আমাদের বেশি। এটা একটা পরিকল্পিত নিষ্কাশন ছক ব্যাতিত ভিন্ন কিছু নয়।

গ্যাসের মজুত শেষ হচ্ছে বটে, কিন্তু প্রশ্ন হলো শেষ হওয়া গ্যাসটা কে পাচ্ছে! সাধারণ মানুষের রান্নার চুলা বন্ধ, অথচ দেশি শিল্পের নামে বিএনপি-জামাতের ব্যবসায়িক গ্রুপগুলোকে প্রায় বিনামূল্যে গ্যাস সরবরাহ চলছে। তাদের পণ্যের দাম আমদানি করা পণ্যের চেয়ে কম পড়ে কি না, সেটা যাচাই করার দায়িত্ব নাগরিকের নয়, নীতিনির্ধারকের। কিন্তু সেই নীতিনির্ধারকরা কোথায়? সংসদ যাদের দখলে, রাস্তায় যাদের ক্যাডার বাহিনী, তারা এই প্রশ্ন তুলবে না কারণ এই লুটের হিস্যা সবার পকেটেই যাচ্ছে।

বিএনপি আর জামাতের রাজনৈতিক কাঠামো এমনভাবে দাঁড়িয়েছে যে জনস্বার্থের প্রশ্নটা তাদের এজেন্ডায় কখনো স্থান পায়নি। জামাতের ব্যাংকিং আর ব্যবসায়িক নেটওয়ার্ক, বিএনপির ঠিকাদারি আর আমদানি-রপ্তানি লবি, এই দুইয়ের মিলিত চাপেই ইউটিলিটি খাতে সংস্কারের নামে বারবার মূল্যবৃদ্ধি এসেছে, সেবার মান বাড়েনি এক ইঞ্চিও। পাইপলাইনে গ্যাস চুরি, মিটারে কারচুপি, বিদ্যুৎ বিলে অতিরিক্ত চার্জ, পরিবহনে সিন্ডিকেটের দাম নির্ধারণ, এই সবের পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া কিছুই ঘটে না।

দেশের বুদ্ধিজীবী শ্রেণির অবস্থাও করুণ। যাদের কথা জনস্বার্থে উচ্চারিত হওয়ার কথা, তারা ব্যক্তিগত ব্র্যান্ড আর বক্তৃতার ফি নিয়ে ব্যস্ত। আসল ইস্যুতে মুখ খোলার সাহস কারও নেই। ফলে সাধারণ মানুষ বুঝতে শিখেছে যে এই ব্যবস্থায় তার পক্ষে কেউ নেই। প্রশ্নটা এখন শুধু গ্যাস-বিদ্যুতের বিলের নয়, প্রশ্নটা হলো রাষ্ট্রটা কার জন্য চলে! যে রাজনৈতিক শক্তি জনগণের ভোটে আসে না অথচ ক্ষমতার ভাগ নেয়, আর যে দল বারবার রাষ্ট্রকে অচল করে জনগণের ভোগান্তি বাড়ায়, এই দুইয়ের হিসাব না চুকলে আগামী দিনেও বিল বাড়বে, মান বাড়বে না, আর মধ্যবিত্ত শ্রেণী বলে কিছু থাকবে না আর এদেশে।

আরো পড়ুন

সর্বশেষ