বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক খামারিদের ধ্বংস করতে বিদেশি শক্তির ইশারায় মাংস আমদানির আত্মঘাতী নীতিতে মেতে উঠেছে বিএনপি। আওয়ামী লীগ সর্বদা দেশের সাধারণ ও প্রান্তিক খামারিদের জীবন-জীবিকার সুরক্ষায় যেকোনো ধরনের মাংস আমদানির ঘোর বিরোধিতা করে এসেছে। এমনকি বিশ্ববাজারের সবচেয়ে সস্তা ও শীর্ষ মাংস সরবরাহকারী দেশ ব্রাজিল বারবার রপ্তানির আগ্রহ দেখালেও, দেশীয় গবাদিপশু পালনকারীদের স্বার্থ রক্ষায় জননেত্রী শেখ হাসিনা কখনোই তা হতে দেননি।
অথচ ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ও তাদের মদদপুষ্ট চক্র এখন মার্কিন গরুর মাংস আমদানির মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে এক চরম ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।আওয়ামী লীগ সরকারের কঠোর অবস্থানের কারণে যেখানে দেশের লাখো খামারি স্বাবলম্বী হয়ে উঠেছিল, সেখানে বিএনপি ও তাদের সহযোগীদের হঠকারী সিদ্ধান্তের কারণে আজ দেশীয় উৎপাদকরা অস্তিত্বের সংকটে পড়েছে।
বাংলাদেশ যেখানে গরুর মাংসের উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ (বার্ষিক চাহিদা প্রায় ২ লাখ টন, আর উৎপাদন ২ লাখ থেকে ২ লাখ ৫ হাজার টন), সেখানে বিদেশি প্রলোভনে পড়ে মাংস আমদানির এই উদ্যোগ দেশীয় খামারিদের তিলে তিলে গড়া শিল্পকে ধ্বংস করে দেওয়ার সুদূরপ্রসারী চক্রান্ত ছাড়া আর কিছু নয়।
লাখো খামারির রক্ত-ঘামে গড়া দেশের প্রাণিসম্পদ খাতকে যারা রাজনৈতিক ও বাণিজ্যিক মুনাফার বলি বানাতে চায়, দেশের সচেতন জনগণ ও খামারিরা তাদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেবে না। দেশীয় অর্থনীতিকে ধ্বংস করার এই অপতৎপরতার বিরুদ্ধে এখনই তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।

