রক্ষককে ভক্ষক বানানোর কৃতিত্ব বিএনপির একারই প্রাপ্য!

“আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাবো না মানে? ইমাম সাহেব নাকি আমি?” হবিগঞ্জের এএসআই ইলিয়াসের এই কথা শুনে হাসবেন না। কথাটা কিন্তু ভয়ংকর রকম সৎ। চাকরির জন্য টাকা গুনতে হয়, পোস্টিংয়ের জন্য আবার গুনতে হয়, তারপর সেই টাকা তুলতে মাঠে নামা। এটাই নিয়ম, এটাই সিস্টেম।

এই সিস্টেম একদিনে দাঁড়ায়নি। ১৮৬১ সালের পুলিশ আইন ব্রিটিশরা বানিয়েছিল মানুষকে শাসনে রাখতে, সেবা দিতে না। ২০২৬ এর ফেব্রুয়ারিতে সরকার বদলেছে কিন্তু আইন আগের মতোই আছে। আর যাদের হাতে ঘরের চাবি, সেই বিএনপি সেই আইনের সুবিধাটা ছাড়তে চায় না কোনোমতেই। কারণটা বুঝতে কষ্ট হয় না। যে বাহিনী পোস্টিংয়ের বদলে আনুগত্য দেয়, সেটা ক্ষমতাসীনদের জন্য বড় আরামের। আইন বদলালে সেই আরাম তো খতম!

তাই ইলিয়াসকে প্রত্যাহার করা হবে, ফাইল বন্ধ হবে, খবর পুরনো হবে। কিন্তু ইলিয়াসদেরকে বানানোর কারখানাটা চালু থাকবে পুরোদমে। জনগণের রক্ষককে ভক্ষক বানানোর এই কৃতিত্ব পুরোটাই বিএনপি পাচ্ছে বিলক্ষণ!

আরো পড়ুন

সর্বশেষ