বাংলাদেশে হাম ও এর উপসর্গে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০৩ শিশুর। মৃতদের মধ্যে ৯১.৫%-ই ছিল টিকাবঞ্চিত। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিএনপি সরকার নিজেই স্বীকার করেছে যে বিশেষ টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণে ভুল হয়েছিল।
শিশুহারা মা-বাবা বলে যাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের লোভের কারণে প্রাণ যাচ্ছে আমাদের নিষ্পাপ শিশুদের। এর দায় বিএনপি সরকার কীভাবে এড়িয়ে যাবে? কারণ প্রশ্ন হচ্ছে, ইউনুসকে কেন গ্রেফতার করা হচ্ছে না? নাকি এখানে লুকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি সরকারের “হামের টিকা” বাণিজ্য?
আজ ঝরে যাচ্ছে তাজা প্রাণ। আজ যে শিশুরা “হামের টিকা বাণিজ্যের” শিকার হয়ে মারা যাচ্ছে, তারা কি কখনো ইউনুস এবং তারেক রহমানকে ক্ষমা করতে পারবে?
আমরা একটি বাক্য সকলেই জানি, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।” সেই ভবিষ্যৎকে যখন মেরে ফেলা হচ্ছে, তখন মনে একটি প্রশ্ন জাগে—২০২৪ সালের জুলাইয়ের পর আমরা কী পেলাম?





