ধর্মকে ঢাল বানিয়ে বিএনপির সেই পুরোনো ‘সংখ্যালঘু নির্যাতন’ ও চক্রান্তের রাজনীতি কি তবে আবার ফিরছে? ২৩ জুন সুনামগঞ্জের গড়কাটি ও বাদাঘাট বাজারে ধর্ম অবমাননার অজুহাতে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং চারটি মন্দিরে উগ্রবাদীদের বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা আমাদের আবারও বিএনপি শাসনের অন্ধকার অতীতের কথা মনে করিয়ে দেয়।
সুনামগঞ্জের গড়কাটিতে মন্দির ও ঘরবাড়িতে কাপুরুষোচিত হামলা প্রমাণ করে—উগ্রবাদের সেই পুরোনো দোসররা পর্দার আড়াল থেকে এখনো চক্রান্ত থামায়নি! উগ্রবাদ ও সংখ্যালঘু নির্যাতন যাদের রাজনৈতিক ডিএনএ, তাদের এখনই রুখে দাঁড়ানোর সময়!”
ইতিহাস সাক্ষী, বাংলাদেশে যখনই কোনো অপশক্তি বা তাদের দোসররা পর্দার আড়াল থেকে সক্রিয় হয়, তখনই সংখ্যালঘুদের ওপর আঘাত আসে।
২০০১ পরবর্তী সময়ে রাষ্ট্রীয় মদদে যেভাবে দেশজুড়ে সংখ্যালঘু নির্যাতন, মন্দির ভাঙচুর আর উচ্ছেদের উৎসব চলেছিল, উগ্রবাদীদের আজকের এই আস্ফালন যেন সেই দুঃশাসনেরই প্রতিচ্ছবি। ধর্মকে ঢাল বানিয়ে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, এই হামলা তাদেরই গভীর চক্রান্তের অংশ। উগ্রবাদী গোষ্ঠীগুলোকে মাঠে নামিয়ে দেশের অসাম্প্রদায়িক চেতনাকে আঘাত করা এটা বিএনপি- জামায়তের পুরনো কৌশল ।

