মামলা করাই কি এখন অপরাধ?

সকালে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন ৬৫ বছরের নুরজাহান বেগম। ঘরে ছিল ১৫ বছরের অটিস্টিক নাতনি। এমন সময় একদল পুলিশ ঢুকে বলল, ওসি সাহেব কথা বলবেন, চলুন। সেই যে গাড়িতে তোলা হলো, এরপর তিনি কোথায়, পরিবার আজও জানে না।

তার অপরাধ কী? নিজের বাড়ি আর গুদামে আগুন দেওয়ার ঘটনায় ছয় দিন আগে আদালতে মামলা করেছিলেন। অভিযোগ আছে, মামলা তুলে নিতে স্থানীয় বিএনপি নেতারা কয়েকদিন ধরেই চাপ দিচ্ছিলেন। এখন সেই বাদীকেই তুলে নিয়ে গেল থানা পুলিশ।

ওসি বললেন তিনি ব্যস্ত, পরে জানাবেন। জেলা পুলিশের মুখপাত্র বললেন, বিষয়টা তার জানাই নেই। একজন বৃদ্ধা নারী ভোরবেলা পুলিশের গাড়িতে উঠে হারিয়ে গেলেন, আর কেউ কিছু জানে না।

২০০১-০৬ সালের বিএনপির সেই অতি চেনা গল্প, ২০২৬ সালে আবার ফিরে এছেছে মহাসমারোহে। বিচার চাইতে গেলে বাদীই যেখানে আসামির মতো তুলে নেওয়ার শিকার হন, সেটাকে আর যাইহোক সুশাসন বলে না।

আরো পড়ুন

সর্বশেষ