রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রতি ৮ টাকা আয়ের বিপরীতে খরচ ২৫৪ টাকা। এটা অব্যবস্থাপনা না, এটা বিএনপি-জামাতের লুটপাটের পুরনো ফর্মুলা।
২০২৩-২৪ সালে বিটিভির আয় ছিল ৪৪ কোটি। বিএনপি-জামাত ক্ষমতায় বসার পর পরেই সেটা নামল ২৭ কোটিতে। চলতি বছরের ১১ মাসে এসে ঠেকেছে ৮ কোটিতে। বিজ্ঞাপন আয় মাত্র ৫ কোটি, মানে দেশের কোনো বড় প্রতিষ্ঠান এই চ্যানেলে টাকা ঢালতে আগ্রহী না। আর খরচ? ২৫৪ কোটি। সেটা কিন্তু একটা টাকাও কমেনি।
সংসদে প্রশ্ন উঠেছে, জবাব নেই। তথ্যমন্ত্রী সংখ্যাগুলো শুধু পড়েছেন, ব্যাখ্যা দেননি। বিএনপি-জামাত সরকার সংখ্যার জবাব দিতে পারে না, কারণ জবাব দেওয়ার মতো মুখই তো নেই!
২০০১ থেকে ০৬ সালে এই দুই দলের সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দিয়ে ঠিক এই কাজই করেছে। দলীয় লোকজন ঢুকিয়ে বেতন চালানো, টেন্ডার ভাগ করা, কোনো জবাবদিহি না রাখা। বিটিভির এই সংখ্যাগুলো নতুন কিছু বলছে না, কারণ পুরনো খেলাটাই আবার শুরু হয়েছে কিনা!

