এক পরিবারের ওপর বারবার রক্তাক্ত আঘাত! বিএনপির বিচারহীনতার সংস্কৃতি কি আরও একটি প্রাণ কেড়ে নিল। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন শহীদ আওয়ামী লীগ নেতা হেদায়েত উল্লাহ হেদুর ছোট ছেলে হৃদয়।
২০০১ সালে হেদায়েত উল্লাহ হেদুও রাজনৈতিক বিএনপি- জামায়তের সহিংসতার শিকার হয়ে নিহত হন। দুই যুগ পর একই পরিবারের আরেক সদস্যের প্রাণহানির ঘটায় সেই বিএনপি- জামায়তের সন্ত্রাসী চক্র। একজন সন্তানের মৃত্যুর শোক যে কোনো পরিবারের জন্য অসহনীয়। কিন্তু যখন একটি পরিবার বারবার সহিংসতার শিকার হয়, তখন সেই ক্ষত আরও গভীর হয়ে যায়।
যারা অস্ত্র দিয়ে মানুষের জীবন কেড়ে নেয়, তারা শুধু একটি পরিবার নয়, মানবতার বিরুদ্ধেই আঘাত করে। প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হতে হবে, প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। একটি পরিবার যদি বারবার সহিংসতার আঘাতে ভেঙে পড়ে, তাহলে সেই ক্ষত শুধু একটি ঘরের নয়, পুরো সমাজের। রাজনৈতিক পরিচয়, মতভেদ বা ক্ষমতার দ্বন্দ্ব কোনো মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না।
বিদ্রোহি কবি- কাজি নজরুলের ভাষায় বলতে হয় – আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!

