নিজের জমিতে ঘর তুলতে গিয়ে বিএনপি নেতার হাতে নির্মমভাবে খুন ৭৫ বছরের বৃদ্ধ

নোয়াখালীর সদর উপজেলায় চাঁদা না পেয়ে এক বৃদ্ধকে নৃশংসভাবে পিটিয়ে ও সেতু থেকে খালে ফেলে হত্যা করেছে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। 

গত ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টার দিকে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আবদুল হাই (৭৫) নিজের জমিতে নির্মাণকাজ শুরু করলে লিটন চৌধুরীর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা তার ওপর এবং তার দুই ছেলের ওপর হামলা চালায়।

একপর্যায়ে হামলাকারীরা আবদুল হাইকে বেধড়ক মারধর করে একটি সেতু থেকে নিচের খালে ফেলে দেয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।

আরো পড়ুন

সর্বশেষ