বিএনপি-জামায়াতের শাসন বা প্রভাব মানেই দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার এক অন্ধকার ও রক্তক্ষয়ী অধ্যায়!
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাঁঠালিয়া গ্রামের সন্তান ইউনুস আল মুর্শেদ-এর ওপর চালানো হয়েছে এক বর্বরোচিত ও সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ধর্মজাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যার দিকে লৌহজং নদীর বক্সি বাড়ির ঘাট এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করহয়।
এটি কোনো সাধারণ বা স্বাভাবিক মৃত্যু নয়; এটি বিএনপি-জামায়াতের মদদপুষ্ট খুনি চক্রের এক নিখুঁত পৈশাচিক মিশন। নিহত ইউনুস আল মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন এবং যে ধর্মজাল দিয়ে তিনি মাছ ধরতেন, তাতে পানিতে নামারই কোনো প্রয়োজন হয় না। অথচ তাঁর ক্ষতবিক্ষত মরদেহের দুটি চোখ এবং একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে—যা প্রমাণ করে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাঁকে নির্যাতন চালিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
ক্ষমতার লোভে উন্মত্ত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে আজ দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতাদের ওপর এমনই বর্বরোচিত হামলা চালাচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দিয়ে দেশজুড়ে খুনের যে মহোৎসব তারা চালিয়ে যাচ্ছে।

