অষ্টম শ্রেণির মাত্র ১৪ বছর বয়সী এক কোমলমতি শিশু নাযিল আল রাকীন। যে বয়সে হাতে বই-খাতা আর খেলার সামগ্রী থাকার কথা, সেই বয়সে চকরিয়া থানা পুলিশ তাকে বাসা থেকে তুলে নিয়ে বিনা মামলায় গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে!
জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং দেশের প্রচলিত শিশু আইনকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১৪ বছরের বালককে গ্রেফতার করা সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসের শামিল। কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী চরম আইন অমান্যের নজির স্থাপন করেছে বিএনপি।
যে দেশে ১৪ বছরের শিশু রাজনৈতিক হিংসার বলি হয়ে জেলখানায় রাত কাটায়, সেখানে সুশাসন ও মানবাধিকারের কথা বলা এক বিরাট প্রহসন। তারেক-সালাউদ্দিনের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কোমলমতি শিক্ষার্থীদের বলির পাঁঠা বানানো বন্ধ করতে হবে।

