রাত হলেই পদ্মায় ঘুমিয়ে পড়ে আইন, জেগে থাকে কেবল এক্সকাভেটর

পাবনার ঈশ্বরদীতে রাতের অন্ধকারে পদ্মার চর এখন মাটি খেকো সিন্ডিকেটের দখলে। এক্সক্যাভেটরের গর্জনে কাঁপছে পাকশী ইউনিয়নের চররূপপুর। যে চক্রের মূল নিয়ন্ত্রক কামাল হোসেন ওরফে “মাটি কামাল”, সে নিজেই ফোনে স্বীকার করলেন, প্রতি রাতে প্রতি ভেকুর জন্য পুলিশকে তেরো হাজার টাকা করে চাঁদা দেওয়া হয়। অথচ ওসি বলছেন, রাতে চুরি হলেও দিনে নাকি বন্ধ আছে। চোরা না ধরলে শুধু দিনের বেলায় চৌকিদারি দিয়ে লাভ কী!

এই সেই বিএনপি-জামাতের পুরনো খেলা, ক্ষমতায় এসেই ইজারা দেওয়া হয়েছে লুটপাটের। ২০০১-০৬ মেয়াদে যেমন পাবনার নদী, জমি, বালু বেদখল হয়েছিল, আজ ২০২৬ সালে সেই একই দৃশ্য। প্রশাসনের চোখে রাতকানা রোগ লেগে গেছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গায়ে ফাটল ধরছে অথচ সহকারী কমিশনার বলছেন “প্রশাসন দেখবে”।

জহুরুল ইসলামের মতো কৃষক ঘুমাতে পারেন না ভেকুর শব্দে। যেখানে ধান-পাট হতো, সেখানে এখন গর্ত। নদীর স্রোত পাল্টে বিলীন হবে কৃষিজমি, বসতভাড়া আর বাঁধ। কিন্তু কার কী আসে যায়। মোবাইলে মাটি কামালের দেওয়া স্বীকারোক্তি পুলিশের কাছে আজও ধর্তব্য নয়, এটাই বিএনপির আমলের সুশাসন। “ম্যানেজড” পুলিশ আর সিন্ডিকেটের যোগসাজশে দেদারছে চলছে পদ্মা খেকোর মহোৎসব।

আরো পড়ুন

সর্বশেষ