কৃষকের ন্যায্য চাহিদা পূরণে দেরি হলে এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। চারিদিকে জ্বালানী এবং সার ঘটতি দেখে গ্রামের সাধারণ কৃষক এখন প্রতিবাদমুখী। কৃষকের তেল, বিদ্যুৎ দাও, কৃষক বাঁচাও—কৃষক বাঁচলে, বাঁচবে দেশ”—এই দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেচের জন্য নিরবচ্ছিন্ন তেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচিতে অংশ নেয় কৃষক সমাজ ।
একদিকে যেমন সারা দেশে তেল সরবারাহ করতে পুরোপুরি ব্যর্থ , অন্য দিকে নেই বিদ্যুৎ আবার আছে সার সংকট। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে কৃষকদের উপর নেমে এসেছে চরম নির্যাতন। একসময় বিএনপি সরকার বিদ্যুৎ এর জন্য মানুষ হত্যা করেছে, সারের জন্য কৃষক হত্যা করেছে , আবারো বাংলাদেশে সেই পরিবেশ সৃষ্টি করেছে বিএনপি সরকার।
কৃষি উৎপাদনের মৌসুমে সেচব্যবস্থায় বাধা সৃষ্টি হলে সরাসরি প্রভাব পড়ে ফসলের ওপর। এতে শুধু কৃষকই ক্ষতিগ্রস্ত হন না, পুরো দেশের খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। কৃষকের ন্যায্য চাহিদা উপেক্ষিত হলে এর দীর্ঘমেয়াদি প্রভাব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে পড়বে।

