ঘরে আগুন দিয়ে, হামলা চালিয়েও তাদের হিংসার আগুন নেভেনি! ডিসেম্বরের রাজনৈতিক ফায়দা লুটতে এবং বিরোধী দলকে নেতৃত্বশূন্য করার এক গভীর ও পৈশাচিক মিশনে নেমেছে জামায়াত-বিএনপি চক্র। আর সেই মিশনেই পুলিশি প্রশাসনকে লেলিয়ে দিয়ে নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবদুল করিম বিশালকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে!
আইনবহির্ভূতভাবে তাঁর বাসায় হানা দিয়ে তাঁকে তুলে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু এই টার্গেট কিলিং আর গ্রেপ্তারের চেয়েও হৃদয়বিদারক ও নাড়া দেওয়ার মতো দৃশ্য দেখা গেছে জেলখানার গেটে!
যে বাবা তার ছোট্ট নিষ্পাপ শিশুর মুখে খাবার তুলে দেওয়ার কথা, আজ সেই বাবাকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী করে রাখার কারণে জেলগেটে বাবাকে দেখতে ছুটে যেতে হয়েছে তাঁর অবুঝ শিশুকন্যাকে।
রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে গিয়ে পরিবারের শিশুসন্তানকে এভাবে মানসিক টর্চার করার চেয়ে বড় পৈশাচিকতা আর কী হতে পারে?

