বাংলাদেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিয়ে ৮ ব্রিটিশ এমপির উদ্বেগ

বাংলাদেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আটজন ব্রিটিশ সংসদ সদস্য। লন্ডনের হাউস অব কমন্সের ১৯ নম্বর কমিটি রুমে গত সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশী ডায়াসপোরা ইন ইউকে’-এর উদ্যোগে আয়োজিত এই সভায় ব্রিটিশ পার্লামেন্টের আটজন সংসদ সদস্য (এমপি) অংশ নেন।

হারটলিপুলের লেবার দলীয় এমপি জনাথন ব্রাশের সভাপতিত্বে ও প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় ব্রিটিশ এমপিদের মধ্যে বক্তব্য রাখেন লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন, রিচার্ড বারজন, জাস আথওয়াল, ক্রেস্টিন জারডাইন, গ্রাহাম মরিস, অলিভার রায়ান, হেনরি টাফনেল।

সভায় উপস্থিত ব্রিটিশ এমপিরা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা স্পষ্টভাবে বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তাদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করা কখনোই কাম্য নয়। বক্তারা জোর দিয়ে বলেন, একটি কার্যকর গণতন্ত্রে সকল দল ও মতের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের পূর্ণ অধিকার থাকতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন বন্ধের আহ্বান জানান তারা।

সভায় বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। উপস্থিত ব্রিটিশ এমপিরা বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাদের গ্রেফতার বা শারীরিক ও মানসিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদকর্মীদের ভয়হীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সভায় বক্তারা প্রবাসীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন

সর্বশেষ