অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত শনিবার (৪ এপ্রিল ২০২৬) সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ভিয়েনার আফ্রো-এশিয়াটিক ইনস্টিটিউটে দিনব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি সাড়ে পাঁচ ঘণ্টা সভায় অংশ নিয়ে সকল নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। উপস্থিত সকলের সম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনা নিজে এম. নজরুল ইসলামকে পুনরায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এবং মজিবুর রহমানকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। একইসঙ্গে তিনি ইউরোপের সব দেশ থেকে প্রতিনিধি নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।
সভায় অপশক্তির হাত থেকে বাংলাদেশ ও দেশের মানুষকে রক্ষার আন্দোলনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের করণীয় বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন জননেত্রী শেখ হাসিনা।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন, ইতালি আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন, মোহাম্মদ ইদ্রিস ফরাজী, আলমগীর হোসেন, হাসান ইকবাল, আব্দুর রউফ ফকির, এম এ রব মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগ নেতা এম এ কাশেম, দিলওয়ার হোসেন কয়েছ, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, জার্মান আওয়ামী লীগ নেতা মিজানুর হক খান, মোবারক আলী ভূঁইয়া বকুল, আব্বাস আলী চৌধুরী, কাওছার আলম, সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতা জমাদার নজরুল ইসলাম, শ্যামল খান, খলিলুর রহমান, ইমরান খান মুরাদ, বেলজিয়াম আওয়ামী লীগ নেতা, শহিদুল হক, দাউদ খান সোহেল, নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা, মোস্তফা জামান, মুরাদ খান, ওয়াফি বিন দেলোয়ার, ফারদিন হোসাইন, স্পেন আওয়ামী লীগ নেতা, এস আর এস রবিন, পর্তুগাল আওয়ামী লীগ নেতা, জহিরুল আলম জসিম, দেলোয়ার হোসাইন, গ্রীস আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান মাতাব্বর, সুইডেন আওয়ামী লীগ নেতা ড. হুমায়ুন কবির, জুবায়দুল হক সবুজ।
ডেনমার্ক আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার খোকন, মাহবুবুর রহমান, পোল্যান্ড আওয়ামী লীগ নেতা মুহাম্মদ মনিরুজ্জামান, মো: আমিনুল ইসলাম চাকদার, ফিনল্যান্ড আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম, মাল্টা আওয়ামী লীগ নেতা নাজমুল হক, জাকারিয়া মুন্সি, সাইপ্রাস আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ফয়সাল, মনিরউদ্দিন সরকার, আয়ারল্যান্ড আওয়ামী লীগ নেতা মিনহাজুল আমিন শাকিল, ইতালি আওয়ামী লীগ নেতা ইকবাল আহমেদ বাবু, সিরাজুল ইসলাম, সেলিম হাওলাদার, রিয়াজ হোসেন, সাইদ সুমন, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম সইয়াল, বাবু ঢালী, নূরুল ইসলাম মাদবর, জলিল তপাদার, শাহাদাত হোসেন, সরোয়ার হোসেন, সনেট রোজারিও, এনামুল হক টিটু, কুদ্দুস হালদার, উজ্জ্বল হাওলাদার, রাজু আহমেদ।
অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা খন্দকার হাফিজুর রহমান নাসিম, মিজানুর রহমান শ্যামল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, রবিন মোহাম্মদ আলী, রুহি দাস সাহা, সাইফুল ইসলাম জসিম, মনোয়ার পারভেজ, এমরান হোসেন, বিল্লাল খান, আব্দুর রব, শাহ কামাল, সাবুর হোসেন সাবু, মাহাবুব খান শামীম, নয়ন হোসেন, আরিফ হারুন অর রশিদ, আশরাফুল আলম, বিকাশ ঘোষ, রাব্বি ইসলাম ও ওয়াজুন আলী উৎসব প্রমুখ।

