চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় হল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার—আর তাতেই আবার নগ্ন হয়ে উঠল অবৈধ জামাতি ইউনুস শাসনের ভয়াবহ নিরাপত্তাহীনতা। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বিজয়–২৪ আবাসিক হলের নিজ কক্ষ থেকে উপমা দত্ত নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
প্রশ্ন একটাই—একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হলে, প্রশাসনের চোখের সামনে, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রী কীভাবে নিরাপত্তাহীনতায় পড়ে মৃত্যুর মুখে ঠেলে যায়? এই শাসনে নারী নিরাপত্তা নেই, শিক্ষার্থীর নিরাপত্তা নেই, সংখ্যালঘুদের নিরাপত্তা তো দূরের কথা।
এটা শুধু একটি মৃত্যুর খবর নয়, এটা রাষ্ট্রীয় ব্যর্থতার দলিল। অবৈধ জামাতি ইউনুসের শাসনে ক্যাম্পাসগুলো আজ নিরাপদ শিক্ষার জায়গা নয়, বরং আতঙ্ক আর অনিশ্চয়তার কারাগার। যেখানে পড়ুয়া হিন্দু শিক্ষার্থীর জীবন নিরাপদ নয়, সেখানে সারা বাংলাদেশের অবস্থা কী—এই প্রশ্নের জবাব শাসককেই দিতে হবে।
রাষ্ট্রের ব্যর্থতায় আরেকটি প্রাণ ঝরে গেল, অবৈধ জামাতি ইউনুস কে এই দায় নিতেই হবে

