লুটপাটে মগ্ন বিএনপি, ঈদের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশজুড়ে এক ভয়াবহ অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদিকে বিএনপির স্থানীয় নেতাদের বেপরোয়া লুটপাট ও ত্রাণের চাল চুরির মহোৎসব, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে রাজধানীতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গরিবের হক কেড়ে নেওয়া থেকে শুরু করে রাজপথে ছিনতাইকারীর কবলে পড়ে মৃত্যু—সব মিলিয়ে ঈদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে।

রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় বৃহস্পতিবার সকালে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে অটোরিকশা থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ। ঈদের কেনাকাটা করতে বের হওয়া মুক্তার এই ‘শেষ যাত্রা’ লণ্ডভণ্ড করে দিয়েছে একটি সাজানো সংসার।

স্বামী লিমন হোসেন জানান, সকালে একসঙ্গে দর্জির দোকানে কাপড় দিয়ে বাসায় ফেরার পর কিছু টুকিটাকি কেনাকাটার জন্য আবার বের হয়েছিলেন মুক্তা। উত্তরা মেট্রোরেল স্টেশনের কাছে একটি দ্রুতগামী প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি চলন্ত রিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মুক্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর পৌনে দুইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঈদের পরদিন বাবার বাড়ি যাওয়ার স্বপ্ন দেখা মুক্তা এখন হাসপাতালের মর্গে নিথর দেহ হয়ে পড়ে আছেন।

আইনশৃঙ্খলার এই অবনতির মধ্যেই মফস্বলে চলছে বিএনপির ত্রাণের চাল লুটের মহোৎসব। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতা সারোয়ার হোসেন চৌধুরীর রোষানলে পড়েন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মন্ডল।

অভিযোগ উঠেছে, বিএনপিকে তাদের নির্ধারিত কোটা দেওয়ার পরও সারোয়ার হোসেন জোর করে আরও কয়েকশ স্লিপ কেড়ে নেন। প্রতিবাদ করায় চেয়ারম্যান ও সদস্যদের আটকে রেখে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে জনসমক্ষেই কান্নায় ভেঙে পড়েন চেয়ারম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “বিএনপি জোর করে সব কেড়ে নিয়েছে, আমি গরিবের হক রক্ষা করতে পারলাম না।”

একই চিত্র দেখা গেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে। সেখানে ১০ কেজি চালের পরিবর্তে অসহায় মানুষকে দেওয়া হচ্ছে মাত্র ৪.৫ থেকে ৫ কেজি চাল। স্থানীয়দের অভিযোগ, চাল বিতরণের পুরো প্রক্রিয়াটি তদারকি করছে স্থানীয় বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরা। ডিজিটাল স্কেল বাদ দিয়ে বালতিতে করে চাল মেপে অর্ধেক চাল আত্মসাৎ করা হচ্ছে। দায়িত্বরত ট্যাগ অফিসারকে কর্মস্থলে পাওয়া না যাওয়ায় এই লুটপাট আরও সহজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এবারের ঈদযাত্রায় সাধারণ যাত্রীদের পকেট থেকে প্রায় ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রী কল্যাণ সমিতির দাবি, পরিবহন মালিকদের নৈরাজ্য এবং সরকারের নজরদারির অভাবে গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে এবারের ভাড়া সন্ত্রাস। এদিকে, ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই বলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

বুধবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, এবারের ঈদে ৮৭ শতাংশ বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশ্লেষকরা বলছেন, একদিকে রাজনৈতিক ছত্রছায়ায় ত্রাণের চাল লুটপাট এবং অন্যদিকে রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় মানুষের জানমালের নিরাপত্তা আজ চরম সংকটে। বিএনপির মাঠ পর্যায়ের নেতাদের এমন উগ্র আচরণ এবং জননিরাপত্তার এই ধস প্রমাণ করে যে, সাধারণ মানুষের জীবন ও জীবিকা এখন এক গভীর অনিশ্চয়তার মুখে।

আরো পড়ুন

সর্বশেষ