Saturday, February 28, 2026

“ফ্যাসিস্ট” তকমা দিয়ে শ্যোন-অ্যারেস্টের নির্দেশ: রাষ্ট্রীয় সন্ত্রাসের লিখিত ফরমান!

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে জারি করা সাম্প্রতিক নির্দেশনা রাষ্ট্রীয় ক্ষমতার ভয়ংকর অপব্যবহারের একটি নগ্ন উদাহরণ। তথাকথিত “নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন”-এর নেতা ও কর্মীদের জামিনে মুক্তির পর পুনরায় অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ স্পষ্টতই স্টেট অ্যাফেয়ার্সে লিখিত রাষ্ট্রীয় সন্ত্রাস।

এই নির্দেশনায় কারা “দলকে শক্তিশালী করতে সক্ষম” আর কারা নয়, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রশাসনের ইচ্ছাধীন। কোনো আদালতের রায় নয়, কোনো স্বচ্ছ মানদণ্ড নয়, বরং সন্দেহ ও রাজনৈতিক ট্যাগের ওপর দাঁড়িয়ে একজন নাগরিককে বারবার গ্রেফতারের ফাঁদে ফেলা হচ্ছে। এটি আইনের শাসন নয়, এটি ক্ষমতার খেলা।

রাষ্ট্রীয় নথিতে কাউকে “ফ্যাসিস্ট” আখ্যা দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। কোনো ব্যক্তিকে বিচারিক প্রক্রিয়া ছাড়া রাজনৈতিক পরিচয়ে দাগিয়ে দেওয়া মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী। জাতিসংঘের মানবাধিকার সনদ অনুযায়ী, এমন লেবেলিং রাষ্ট্রীয় নিপীড়নের শামিল।

তবে আইনের শাসন কোথায়? রাষ্ট্র কি এখন নিজেই বিচারক, নিজেই অভিযুক্তকারী, নিজেই দণ্ডদাতা?

আরো পড়ুন

সর্বশেষ